Sunday, August 14, 2011

আমার অপারগতা ও অসম্পূর্ণতা

প্রতিদিন রাতে বসে বসে ভাবি, আজকে কাজগুলো করতে পারলাম না। থাক, কাল করব। কালকে রাতেও এসে একই কথা বলি। আজকের কাজ কালকে করব বলতে বলতে জীবনের ষোল টা বছর কাটিয়ে দিলাম। অথচ কিছুই করতে পারলাম না। সারাদিন এতই ব্যস্ত থাকি যে মনে ই থাকে না। ঠিক যখন ঘুমিয়ে পড়ব তখন মনে পড়ে। কিন্তু সারাদিনের ক্লান্তির পর তখন কি আর কিছু করা যায়? না কিছু করতে ইচ্ছে করে?  
তাং ০৮-০৫-২০০১

No comments:

Post a Comment