প্রতিদিন অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকা অনেকটা অভ্যাস এ পরিণত হয়েছে। রাত্রি দেড়টা, দুইটা, আড়াইটা, তিনটা, চারটা পর্যন্ত প্রায়ই জেগে থাকি। অবশ্যই প্রশ্ন জাগে, এত রাত পর্যন্ত জেগে থেকে আমি কি করি? এর উত্তরও আছে। তবে উত্তরটা
কোন উত্তর না। যাই হোক অন্য প্রসংগে যাই। মশার আক্রমণ ক্রমশই বাড়ছে। কয়েল ধরানো আছে। তাতে লাভ এতটুকুই… যে দিকে ধোঁয়া আছে সেদিকটায় মশা একটু কম। একটু পর পর জ্বলন্ত কয়েল এপাশ থেকে ওপাশে নিতে হচ্ছে। এটাও রাত্রে আমার কাজের একটা অংশ বিশেষ। বিদ্যুৎহীন অবস্থায় আছি মানে লোডশেডিং চলছে। গরমটা মোটামুটি। বাহিরেও বাতাস কম। নেই বললেই চলে। আর তাছাড়া আবদ্ধ ঘরে বাইরের বাতাস তেমন ঢুকে না। এখন বাংলা কি মাস চলছে? জানা থাকলে বুঝতে পারতাম বাইরে বাতাস এর জোর এত কম কেন? -০৯/০৩/২০১১ ইং রাত ০১:৪০ মি. IT newz
No comments:
Post a Comment