আমি পথ চলছি। একা নই। তবে কেহই আমার সহযাত্রী নয়। সহসাথীও নয়। জীবনের প্রয়োজনে সবাই চলছে। কেই ধীরে চলছে, কেউবা দ্রুত। কেউ চলছে আগোছালো ভাবে কেউবা চলছে সহজ সাবলীল। কেউ স্থীর নেই, কেউ স্থীর নয়। সময়ের মতই চলমান। তবে আমরা কেহই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। তার কারণ, সময় আমাদের নিয়ন্ত্রনাধীন নয়। সভ্য সমাজ বা সমাজের মানুষ যারা বলে বা বলছে, যে তারা সমাজের সাথে তাল মিলিয়ে চলছে, তাদের সে কথাটি যথার্থ নয়। মানুষ পরিবর্তিত হচ্ছে নিজের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে। সময়ের প্রয়োজনে নয়। মানুষ সময় কে কাজে লাগিয়ে এগুচ্ছে না। মানুষ সময়ের আধারে/গন্ডির ভিতরে থেকে কাজ করছে। কেউ কেউ সফল হচ্ছে, কেউবা ব্যর্থ। সময় মানুষকে সফলতা বা ব্যর্থতা এনে দিতে পারে না। ‘সফলতা বা ব্যর্থতা’ এটা প্রতিটি মানুষের একান্ত নিজস্ব গুন, ক্ষমতা, যোগ্যতা ও অযোগ্যতারই পরিচয়, নিছক অন্য কিছু নয়।
-দুপুর ১২:৩৫ মি: ১৪/১১/২০১১ ইং
No comments:
Post a Comment