1st January 2012 শুরু হলো অপেক্ষা দিয়ে। ৩১/১২/২০১১ ইং রাত ১১:৩০ পর্যন্ত বসে ছিলাম। কখন চাবি নিয়ে আসবে, দরজা খুলবে, আর আমি বাসায় ঢুকবো। কিন্তু তা আর হলো না। চলে আসলাম মগবাজার ওয়ারলেস এ। আমার এক ক্লায়েন্ট এর অফিসে। থাকার ব্যাবস্থাও আছে। আসার সময়
খাবার হিসেবে সাথে করে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানী। রাতের প্রয়োজনীয় অনলাইনের কাজ সেরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম খুব তারাতারিই। তখন ঘড়িতে সময় দেখাচ্ছিল রাত ১:১৫ মিনিট। বিছানায় শুয়ে আছি। কিন্তু ঘুম আসছিল না। তার কারণ গত ৬/৭ বছর এর ভিতর এত তারাতারি কখনো আমি ঘুমাইনি। যাই হোক ঘুমাতে চেষ্টা করছিলাম। তখনই কাগজপত্র উল্টে পাল্টে ফেলার বেশ জোরালো শব্দ শুনতে পেলাম। শব্দটা ক্রমাগত চলছেই। বুঝতে পারলাম একটু পরেই যে, এই রুমে ইঁদুর/চিকা দের একটা ছোট গ্রুপ আছে। ওরা তাদের অস্তিত্ব এবং অবস্থান জানান দিয়ে যাচ্ছে সারম্বড়ে। আগামী দিন একটি বিশেষ অনুষ্ঠানে বিশেষ একটি মানুষের সংগে আমার থাকার কথা। কিন্তু সেটা আর হলো না। তাই মনটা কিঞ্চিত খারাপ। এতসব চিন্তার কোথায় শেষ হলো তা বলতে পারবো না। এলার্মের শব্দে ঘুমটা ভেঙে গেলো। পরে বুঝলাম এটা মোবাইলের এলার্ম। সময় তখন সকাল ৭ টা। আবারো ঘুমাতে চেষ্টা করলাম। ঠিক কতক্ষণ ঘুমাতে পারলাম জানি না। আবারো এলার্মের শব্দে আমার ঘুম ভেংঙে গেলো। আর এটা আমার মোবাইলের সেট করা এলার্ম। সময় তখন সকাল ৮টা। নিজেদের বাসা নয়। তাই বেলা করে ঘুমিয়ে থাকাটা ঠিক হবে না। উঠে গেলাম। গরম পানি বসানোই ছিল চুলায়। হাত মুখ ধুয়ে, গোসল সেরে ফেললাম। ড্রেসআপ করে বেরিয়ে গেলাম। আমাদের প্রাণপ্রিয় মোশারফ ভাইকে নিয়ে নাস্তা করলাম বিখ্যাত সেই হোটেল 'কস্তুরী'তে। নাস্তা শেষে বিলটা ওনিই দিলেন। মন থেকে দোয়া করলাম। ২০১২ সালের প্রথম দোয়া। আল্লাহ পাক তাকে অনেক বড় মনের মানুষ হিসেবে সম্মানীয় করুক। আর পরকালে তাকে বেহেস্ত নসীব করুক। আমীন।
No comments:
Post a Comment